পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৪৯৬ জন - The News Lion

পশ্চিমবঙ্গে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৪৯৬ জন




দি নিউজ লায়ন ;  পশ্চিমবাংলায়  অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াল৷  শুক্রবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৪৯৬ জন৷ ফলে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭০ হাজার ১৮৮ জন৷ আর অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২৩৩ জন৷ 
একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ৪৫ জনের৷ এদের মধ্যে কলকাতারই ২১ জন৷ বাংলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৫৮১ জন৷ গতকাল ছিল ১ হাজার ৫৩৬ জন৷ যে ৪৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ২১ জন৷ উত্তর ২৪ পরগনার ১৩ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হাওড়া ২ জন৷ হুগলি ২ জন৷ নদিয়া ১ জন৷ মুর্শিদাবাদ ২ জন৷ মালদা ১ জন৷ আলিপুরদুয়ার ১ জন৷
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ১১৮ জন৷ ফলে এইকরোনা টেস্ট হয়েছে ১৯ হাজার ৩টি৷ এটাই একদিনে বাংলায় সর্বোচ্চ টেস্ট৷ গতকাল ছিল সংখ্যাটা ছিল ১৮ হাজার ৪২টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ৮ লক্ষ ৯৩ হাজার ৪০০টি৷ গতকাল ছিল ৮ লক্ষ ৭৪ হাজার ৩৯৭ টি৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.