শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি
দি নিউজ লায়ন ; বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায়, বন্ধু রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’
বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, নরেন্দ্র মোদি তাঁর শুভেচ্ছা বার্তায় জানান ঈদুল আজহা ভারতের কিছু অংশেও উদযাপিত হয় এবং এটি দুই দেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে মনে করিয়ে দেয়।
নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা আশা করি, এই উৎসব আমাদের দুই দেশের সমাজকে শান্তি ও সহিষ্ণুতার চেতনায় সমৃদ্ধ করবে এবং আমাদের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রচার করবে।’
মোদি বলেন, ‘কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে আমাদের দুই দেশেরই চলমান লড়াইয়ে শেখ হাসিনার সক্ষম নেতৃত্বের অধীনে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করি আমরা।’‘আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ এই প্রতিকূল সময় কাটিয়ে ওঠবে। আমরা স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধিসহ যে কোনো উপায়ে আপনাদের প্রচেষ্টায় সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছি।

Post a Comment