ভিডিওবার্তায় ঈদের শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা - The News Lion

ভিডিওবার্তায় ঈদের শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা




ঢাকা প্রতিনিধি : ভিডিওবার্তায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে কোরবানির ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।


আজ শুক্রবার বিকেলে সরকারি টেলিভিশনে প্রচারিত এক ভিডিওবার্তায় এ শুভেচ্ছা জানান শেখ হাসিনা।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা।


করোনাভাইরাসের মহামারির এই দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।’তিনি আরও বলেন, ‘আসুন, কোরবানির ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশি ভাইবোনকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানাচ্ছি।


করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক।’এর আগে মোবাইল ফোনে অভিওবার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.