বড়সড় ভাঙ্গন পুরুলিয়া জেলা বিজেপিতে - The News Lion

বড়সড় ভাঙ্গন পুরুলিয়া জেলা বিজেপিতে


আবার বড়সড় ভাঙ্গন পুরুলিয়া জেলা বিজেপিতে। এবার পঞ্চায়েত সমিতির বিজেপির আট  জয়ী সদস্য সদলবলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেনl  শুক্রবার রাতে রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ে একটি যোগদান অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃনমুলে যোগদান করেন পুরুলিয়া আড়ষা পঞ্চায়েত সমিতির আট সদস্য।






ওই দিন তাদের দলীয় পতাকা তুলে দেন এই জেলার পর্যবেক্ষক তথা রাজ্যের শ্রম, আইন বিভাগের মন্ত্রী মলয় ঘটকl উপস্থিত ছিলেন জেলা তৃনমুলের সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাত। রঘুনাথপুর শহত যুব তৃনমুলের সভাপতি ভবেশ চট্টোপাধ্যায়।





তাছাড়া ওই যোগদান পর্ব অনুষ্ঠানে  রঘুনাথপুর এক নম্বর ব্লকের শাকা ও আররা অঞ্চলের শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেনl  অন্যদিকে শনিবার সকালে পুরুলিয়া জেলা তৃণমূলের রাঁচি রোডের  কার্যালয়ে বলরামপুরের ডাভা গ্রামের ৩০ টি বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেয় l





তাদের হাতে ঘাস ফুলের পতাকা তুলে দেন মন্ত্রী শান্তিরাম মাহাতো l  আড়ষা পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ২৩ টি। পঞ্চায়েত নির্বাচনে তৃনমুল পায় ১০ টি। বিজেপি পায় ৯ টি। কংগ্রেস ২ টি ফরওয়ার্ড ব্লক পায় ১ টি আসন। আট সদস্য দলে আসায় তৃনমুলের আসন সংখ্যা হয়ে দাড়াল ১৮ টি। বিজেপি আসন কমে হল ১ টি।






তবে আড়ষা পঞ্চায়েত সমিতির আট সদস্য তৃনমুলে যোগ দেওয়ায় শাসক দলের শক্তি আরো বাড়লো।  মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “এই জেলায় বিজেপি প্রতিদিন ভাঙছেl সাধারন মানুষ বুঝে গিয়েছে বিজেপি দলটা আসলে কিlতাই এই জেলায় প্রতিদিন বিজেপি থেকে তৃনমুলে যোগদান করছে। তাদের সদস্যরাই দললে দলে তৃনমুলে যোগদান করছেন।” 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.