চোলাই সহ গ্রেফতার - The News Lion

চোলাই সহ গ্রেফতার





চোলাই সহ দু’জনকে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে রায়না থানা এলাকায়। ধৃতদের নাম খোকন হাজরা ও প্রভাত রায়। রায়না থানার নান্দাল গ্রামে তাদের বাড়ি।




পুলিস জানিয়েছে, শুক্রবার গভীর রাতে শ্যামসুন্দর-সগড়াই রোডে নান্দাল বাসস্টপের কাছে হাতে একটি করে জার নিয়ে ৪ জন দাঁড়িয়েছিল। খবর পেয়ে পুলিস সেখানে হানা দেয়। পুলিসকে দেখে তারা দৌড় শুরু করে। তাড়া করে পুলিস ওই দু’জনকে ধরে ফেলে। বাকিরা জার ফেলে পালিয়ে যায়।





 ৪টি জার থেকে ৪০ লিটার চোলাই উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শের্ত ধৃতদের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.