ইচ্ছা হলেই বাড়িয়ে নিতে পারবেন নিজের আয়ু ! বড়ো সাফল্যের দোরগোড়ায় বিজ্ঞানীরা - The News Lion

ইচ্ছা হলেই বাড়িয়ে নিতে পারবেন নিজের আয়ু ! বড়ো সাফল্যের দোরগোড়ায় বিজ্ঞানীরা





ইচ্ছা হলেই বাড়িয়ে নিতে পারবেন নিজের আয়ু।   মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে এক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকদের আবিষ্কার যুগান্তকারী সাফল্য আনতে  চলেছে।  যে গবেষণা বলছে মানুষের শরীরের আয়ু আরও বাড়িয়ে নেওয়া যেতে পারে।





গবেষকরা বলছেন, মিফপ্রিস্টন নামের ওষুধ মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে। দুটি ভিন্ন প্রজাতির প্রাণীর ওপর ল্যাবরেটারিতে এই ওষুধ প্রয়োগ করা হয়েছে। আর তাতেই দেখা গিয়েছে যে এই ওষুধ মানবজীবনের বাঁচার সময়সীমা বাড়িয়ে দিতে পারে।






অনঅভিপ্রেত গর্ভধারণ রোধে আরইউ৪৮৬ প্রয়োগ করা হয়। কখনও ক্যানসার নিরাময়ের কাজেও এই ওষুধ ব্যবহার করা হয়। এই ওষুধ মহিলা ড্রসফিলা মাছির শরীরে একাধিক ইতিবাচক ফল দেখিয়েছে। আর কয়েকটি পরীক্ষা বলছে, এই ওষুধ প্রাণীদের শরীরেও ব্যাপক কার্যকরী হতে পারে।


মহিলা ড্রসফিলা মাছির দেহে এই ওষুধ প্রয়োগ করে দেখা গিয়েছে , তাদের জন্মদানের ক্ষমতা কমে যাচ্ছে, অথচ জীবনের বাঁচবার সময়সীমা বেড়ে যাচ্ছে। বহু রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাচ্ছে। যা নিঃসন্দেহে বড় আবিষ্কার বলে মনে করা হচ্ছে।







বিজ্ঞানীরা বলছেন, মিফপ্রিস্টন মাছির শরীরে যা করেছে, তার অনেকাংশ কাজই মানব শরীরে করে থাকে। এর দ্বারা প্রজনন শক্তি মানুষ হারায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে , মানুষের আয়ুও বাড়বে বলে আশা করা হচ্ছে।





বিজ্ঞানীরা দেখেছেন, বহু প্রাণার ওপরই একই রকমের প্রতিক্রিয়া দেখাচ্ছে, মিফপ্রিস্টন। ফলে এবার মানব শরীর নিয়ে আশা করতে শুরু করেছেন বিজ্ঞানীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.