ভারতের আকাশে খুব শিগগির দেখা যেতে চলেছে বিরল ধুমকেতু - The News Lion

ভারতের আকাশে খুব শিগগির দেখা যেতে চলেছে বিরল ধুমকেতু





গত এক মাসের মধ্যেই পর পর ৩ টি গ্রহণ একসঙ্গে ঘটে গিয়েছে।  এমন পরিস্থিতিতে আরও এক বিরল মহাজাগতিক ঘটনা দেখতে চলেছে দেশ।





নিওওয়াইজ নামের এই ধুমকেতুর দর্শন অত্যন্ত বিরল ঘটনা হতে চলেছে বিশ্বে। সি বাই টুয়েন্টি টুয়েন্টি এফ থ্রি নামের এই ধুমকেতু ভারতের আকাশে দেখা যেতে চলেছে খুব শিগগির। সৌরজগতের আশপাশে ঘুরতে চলেছে এই ধুমকেতু ফলে বিরল দৃশ্য দেখার দিন আসন্ন।







জানা গিয়েছে ১৪ জুলাই থেকে রাতের আকাশে উজ্জ্বলভাবে দেখা যাবে এই ধুমকেতুর উপস্থিতি। উত্তরপশ্চিম আকাশে এই ধুমকেতু দেখা যাবে। এই বিরল ধুমকেতু পৃথিবীর সবচেয়ে কাছে আসবে ২২ থেকে ২৩ জুলাই। সূর্যাস্তের পর ২০ মিনিট বাদেই এই ধুমকেতুকে দেখা যাবে বলে বিশেষজ্ঞদের দাবি।





আগামী ২০ দিন আকাশে এই ধুমকেতু দেখা যাবে। বলা হচ্ছে, খোলা চোখেই এই ধুকেতু দেখা যাবে। আর বহুক্ষণ ধরেই আকাশে এই ধুমকেতুর অবস্থান থাকবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.