মমতা রাজনৈতিক ভন্ড, অভিযোগ অধীরের
রাজ্যের চলমান করোনা পরিস্থিতি নিয়ে ক্রমাগত একের পর এক মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী। এর থেকে দিল্লির পরিস্থিতি অনেকটাই ভাল। কোথায় কোন হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে তা নির্দিষ্ট করে তিনি বলেননি। এর থেকে বোঝা যায় রাজ্যবাসীকে মিথ্যে বোঝাচ্ছেন মমতা।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক ভণ্ড বলে কটাক্ষ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। তৃণমূল নেত্রীকে আক্রমণ শানিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, পরের বছর আর মহা একুশের ব়্যালি করতে হবে না মমতাকে। এবছরই তার সাম্রাজ্য শেষ হবে।
তৃণমূল কংগ্রেস নেত্রীকে রাজনৈতিক ভণ্ড বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ মমতা সরকার। তাই একের পর এক মিথ্যে কথা বলেছেন চলেছেন তিনি। তিনি বলেছেন এর থেকে দিল্লির অবস্থা ভাল। সেখানে হাসপাতাল গুলিতে করোনা বেড রয়েছে। ৫ মিনিটে আক্রান্তের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছে যাচ্ছে বলে দাবি করেছে অধীর। করোনা পরিস্থিতি উদ্বেগজনক রাজ্যে। গত কয়েকদিনে হাসপাতালে বেড না পেয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগীর।

Post a Comment