টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখন্ডের হরিদ্বার - The News Lion

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখন্ডের হরিদ্বার




টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখন্ডের হরিদ্বার। সোমবার হরিদ্বারের হর কি পৌরিতে তীব্র বজ্র বিদ্যুতের খবর মেলে। প্রশাসন সূত্রে খবর বিদ্যুত পড়ে একটি ট্রান্সফর্মারে আগুন ধরে যায়। হর কি পৌরির ব্রহ্মকুন্ডের কাছে এই ঘটনা ঘটে। তবে কাছাকাছি কেউ না থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কোনও প্রাণহানিরও খবর নেই।গোটা এলাকা ঘিরে ফেলা হয়। অন্যদিকে বাজ পড়ে ওই এলাকার একটি বড় দেওয়ালও ভেঙে পড়েছে। সেই ধ্বংসস্তুপ সরাতে হাত লাগান স্বেচ্ছাসেবকরা।






তবে তীর্থযাত্রীদের ব্রহ্মকুন্ডে যাওয়ায় স্থগিতাদেশ জারি করা হয়েছে। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। দুদিন আগেই মুসৌরি এলাকার পিথোড়গড় জেলায় হড়পা বানে তিন জনের মৃত্যু হয়। ৬জন নিখোঁজ। রবিবার রাতে টাঙ্গা গ্রামের মাধকোট এলাকায় ঘটনাটি ঘটে।







রবিবার মাধকোট এলাকার পিথোরগড়-মুসৌরি রোডের ওপর একটি ব্রিজের একাংশ ভেঙে পড়ে। টানা বৃষ্টিতেই এই ঘটনা ঘটে। শনিবার রাতেও মুসৌরির ছোড়িবাগার এলাকা ৫টি বাড়ি ভেঙে পড়ে।  আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার ও বুধবার গোটা এলাকা জুড়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.