মার্কিন সংগীতশিল্পী নিকি মিনাজ মা হতে চলেছেন
মার্কিন সংগীতশিল্পী নিকি মিনাজ মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন ওই তারকা। বেবি বাম্পের দারুণ সব ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এই শিল্পী ও তাঁর স্বামী কেনিথ পেটি তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন।
একটি ছবির ক্যাপশনে নিকি মিনাজ লিখেছেন, ভালোবাসা, বিয়ে, তারপর গর্ভধারণ। সত্যিই চরম উত্তেজনা ও কৃতজ্ঞতায় ভরে আছে তাঁর হৃদয়। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাতে ভোলেননি নিকি।গত বছর কেনিথ পেটির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিকি মিনাজ।
১০ মাস আগে ৩৭ বছর বয়সী এ শিল্পী জানান, আপতত ক্যারিয়ার থেকে সরে গিয়ে পরিবারের ওপর পূর্ণ মনোযোগ দিতে চান।পেটির আগে মিক মিলের সঙ্গে সম্পর্ক ছিল নিকি মিনাজের। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এর আগে দীর্ঘদিন সাফারি স্যামুয়েলসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিকির।

Post a Comment