অবশেষে গ্রাহকদের স্বস্তি দিল সিইএসসি,, জানুন বিস্তারিত - The News Lion

অবশেষে গ্রাহকদের স্বস্তি দিল সিইএসসি,, জানুন বিস্তারিত




অবশেষে গ্রাহকদের স্বস্তি দিল সিইএসসি। রবিবার বিদ্যুৎবণ্টন সংস্থা সিইএসসি-র তরফে জানানো হল, আপাতত জুন মাসের বিলই দিতে হবে গ্রাহকদের। আপাতত দিতে হবে না এপ্রিল-মে মাসের বাড়তি মাসুল। সেই সঙ্গে বাড়ানো হল বিলের টাকা জমা দেওয়ার সময়সীমাও। বিদ্যুতের বিল-বিতর্কে জানিয়ে এমনটাই জানাল এই সংস্থা।





জুন মাসের ইউনিট খরচ গ্রাহকদের পরে জানিয়ে দেওয়া হবে। কীভাবে বিলের টাকা দিতে হবে, সেটাও পরে জানাবে সিইএসসি। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘আমাদের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা সিদ্ধান্ত নিয়েছেন যে, আপাতত দিতে হবে না এপ্রিল-মে মাসের বাড়তি মাসুল।‘




সিইএসসি-র সিদ্ধান্তে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘কলকাতায় ৩৩ লক্ষ গ্রাহকের মধ্যে সাড়ে ২৫ লক্ষ গ্রাহককে ছাড় দেওয়ার ঘোষণা করল সিইএসসি । এখন শুধুমাত্র জুন মাসে খরচ হওয়া ইউনিটের বিলই মেটাতে হবে। জুন মাসে এপ্রিল ও মে-র যে বিল পাঠানো হয়েছে তা স্থগিত করা হয়েছে। বিল জমা দেওয়ার মেয়াদ আরও বাড়ানো হয়েছে।’




 খোদ বিদ্যুৎমন্ত্রীর বাড়িতেই বিদ্যুৎ বিল এসেছে ১১ হাজার টাকার। লকডাউনে লাগামছাড়া বিলের এনেছেন বহু গ্রাহক। গত দু মাসে মিটার রিডিং নেওয়া হয়নি, তার জেরেই এই পরিস্থিতি বলে দাবি করে সিইএসসি-র। করোনা পরিস্থিতিতে কারও বাড়িতে মাসিক বিদ্যুতের বিল এসেছে ১৫ হাজার টাকা, কারও এসেছে ২০ হাজার টাকা। বিদ্যুতের বিল বিভ্রাটে জেরবার টলিউডও।





নিজের টুইটার হ্যান্ডেলে টলিউডের এই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘আমরা তিনজন। অত্যন্ত সাধারণ জীবনযাপন আমাদের। বিশেষ করে এরকম অনিশ্চিত সময়ে আরও খরচ সামলে চলেছি সবাই। খুব গরম দুপুর একটি ও রাতে শোবার সময় দুটি AC চলে। কোনোদিন একসঙ্গে তিনটি AC চলে না আমাদের বাড়িতে। সবই LED আলো! তাও বারবার এরম বিল! বিকল্প নেই! অসহায়! আগের বিল ছিল ১৬ হাজার’! সেই সঙ্গে ১৯,৯০০ টাকার বিলের ছবিটিও পোস্ট করেছেন তিনি।





ট্যুইটারে জুলাই মাসের ইলেকট্রিক বিলের ছবি দিয়ে অভিনেতা অঙ্কুশ হাজরাও প্রতিবাদ জানিয়েছেন অস্বাভাবিক বিলের প্রতিবাদে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.