বিশ্বজুড়ে করোনায় মৃত ৬ হাজার ৭০৭ জন
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ রোববার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ছয় হাজার ৭০৭ জনে।বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের এক কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫৯৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৫২ লাখ ৫২ হাজার ২০৪ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৯৩৬ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮৬ লাখ ৬৫ হাজার ৭১৫ জন সুস্থ হয়ে উঠেছে।

Post a Comment