ভারতের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, মৃত ২ জওয়ান সহ ৩
ভারতের জম্মু-কাশ্মীরের সোপরে সিআরপিএফের পেট্রোলিং পার্টির উপর হামলা
চালালো জঙ্গিরা। এই জঙ্গি হামলার ঘটনায জখম হয়েছেন ৪ জওয়ান। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা
হয়েছে। আহত হয়েছেন এক পথচারীও। পরে হাসপাতালে দুই জওয়ান ও এক পথচারীর মৃত্যু হয়েছে বলে
জানা গিয়েছে।
বুধবার
সকাল সাড়ে সাতটা নাগাদ জম্মু-কাশ্মীরের সোপরের মডেল টাউন এলাকায় পেট্রোলিং করছিল সিআরপিএফের জওয়ানরা।
হঠাৎ করে সেখানে টহলরত জ ওয়ানদের উপর হামলা চালায় জঙ্গিরা। কাশ্মীর পুলিশ সুত্রে জানা গিয়েছে, জখম
চার জওয়ানের মধ্যে দুজন সামান্য আহত হয়েছেন।
এই জঙ্ঘগি হামলার টনার
পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি অভিযান শুরু করেছে পুলিস।

Post a Comment