গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৫৩ জন, মৃত ৫০৭
ভারতে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে
নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার
৬৫৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ৫০৭ জনের মৃত্যু হয়েছে। করোনা
পরিস্থিতি গোটা দেশে ক্রমেই জটিল হয়ে উঠছে।
বুধবার সকাল পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ
৮৫ হাজার ৪৯৩। দেশে এদিন সকাল পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ২০
হাজার ১১৪। এখনও পর্যন্ত সুস্থ
হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ৯৭৯ জন। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেশে করোনায়
মৃতের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে।
এদিন সকাল পর্যন্ত দেশে করোনায় মৃত বেড়ে ১৭
হাজার ৪০০। ভারতে করোনার
সর্বাধিক সংক্রমণ মহারাষ্ট্রে। বুধবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে ১ লক্ষ ৭৪ হাজার
৭৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৭ হাজার ৮৫৫
জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের পর
করোনার সর্বাধিক সংক্রমণ তামিলনাড়ুতে।
দক্ষিণের এই রাজ্যে এখনও পর্যন্ত ৯০ হাজার
১৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণের নিরিখে তামিলনাড়ুর পরেই রয়েছে রাজধানী
দিল্লি। দিল্লিতে বুধবার
সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের
সংখ্যা বেড়ে ৮৭ হাজার ৩৬০। রাজধানীতে করোনায় মৃত বেড়ে ২ হাজার ৭৪২। করোনা
মোকাবিলায় দিল্লিই প্রথম প্লাজমা ব্যাংক তৈরি করেছে। যা নিয়ে অবশ্য আপত্তি তুলেছে
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

Post a Comment