ভারতীয় সেনার উপর অত্যাচার চালাচ্ছে লাল চিন, ভাইরাল সেই ভিডিও
শেষ ৪৫ বছরে যা কখনও হয়নি, জুনের ১৫ তারিখ পূর্ব লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সেনা সেই কাজ করেছে। রক্তক্ষয় হয়েছে ইন্দো-চিন সীমান্তে। শহিদ হয়েছেন ২০ ভারতীয় সেনা। আর এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে চমকে উঠবেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে কিছু সেনা ঘাড় থেকে হাত এবং পা বাধা অবস্থায় মাটিতে শুয়ে আছে।
ঠিক এমন দৃশ্যের ১০ সেকেন্ডের এই ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা জানিয়েছে, ভারতীয় সেনার উপর কি ঠিক এইভাবেই অত্যাচার চালিয়েছে লাল চিন। ভিডিওটি এত বেশি পরিমাণ ছড়িয়ে পড়েছে তা আর বলার মত নয়। সেখানে উল্লেখ করা হয়েছে ‘গালওয়ান ভ্যালিতে চাইনিজ আর্মির অবমাননার শিকার ভারতীয় সেনা’। প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেও এই ভিডিওটি সত্য নয় এমনও জানা গিয়েছে।
ইন্ডিয়া টুডে’র তরফে এই ভিডিওটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গিয়েছে, বাংলাদেশি সেনার কঠিন প্রশিক্ষণের একটি পূর্ণদৈর্ঘ্য ভিডিও থেকে ১০ সেকেন্ডের ওই ভিডিওটি কেটে নেওয়া হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে আপলোড করা রয়েছে। ২০১৯ সালের অক্টোবর মাসের ৩ তারিখের ভিডিও বলেই জানা গিয়েছে।
Post a Comment