মুর্শিদাবাদে ৫০লাখ টাকার বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার ৩
মুর্শিদাবাদের দুটি ভিন্ন জায়গা থেকে আনলক টু চলাকালীন বিপুল পরিমাণে উন্নত মানের লক্ষাধিক টাকার হেরোইন ও কয়েক হাজার বোতল ফেনসিডিল সহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথম ঘটনাটি ঘটে রানিতলার দেবাইপুরে।
সেখানে পাচার করার আগেই ৩৯০০ বোতল ফেন্সিডিলসহ মালদার বৈষ্ণব নগরের বাসিন্দা সিরাজুল শেখ কে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ওই মাদক কাপ সিরাপের আনুমানিক মূল্য প্রায় ১০লাখ টাকার কাছাকাছি।দ্বিতীয় ঘটনাটি ঘটে লালগোলার কালমেঘা এলাকায়। সেখানে পুলিশ অভিযান চালিয়ে হেরোইন সহ দুই কারবারি রহিদুল ইসলাম ও জসিম শেখ কে গ্রেপ্তার করে। দু’জনেই স্থানীয় নতুনগ্রামের বাসিন্দা।
তাদের কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের ৫২৫ গ্রাম উন্নত মানের হেরোইন উদ্ধার হয়। ৩ জনকেই ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে সোমবার বিশেষ এন ডিপিএস আদালতে তোলা হয়। বিচারক তাদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

Post a Comment