পেট্রোপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূলের প্রতিবাদ - The News Lion

পেট্রোপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূলের প্রতিবাদ




পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার  রাজ্যজুড়ে প্রতিবাদ তৃণমূলের। উত্তর থেকে দক্ষিণবঙ্গ- সর্বত্র পথে নেমে পেট্রোপণ্য নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান তৃণমূল কর্মীরা।







সোমবার সকালে সকালে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় কয়েক হাজার  তৃণমূলের কর্মী সমর্থক প্রতিবাদ মিছিল করে। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ক্যানিং বারুইপুর সড়কপথে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক প্রেট্রোপণ্য,রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিল বের করে বিক্ষোভ দেখায়।







দেশে ক্রমবর্ধমান পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে অবস্থান-বিক্ষোভে সামিল হল হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস। এদিন সকালে ছ নম্বর জাতীয় সড়কে বিরশিবপুরে একটি রাস্তা একটা রাস্টায়াত্ত কোম্পানির পেট্রোল পাম্পের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হয় শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী।






 এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক পুলক রায়। অন্যদিকে, লাগাতার পেট্রোপণ্যের দ্রব্যমূল্যের প্রতিবাদে সোমবার পথে নামল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস।





মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহবানে এদিন কোচবিহার স্টেশন চৌপতি থেকে শুরু করে শহর ভবানীগঞ্জ বাজার এলাকায় এই প্রতিবাদ মিছিল হয়। এছাড়াও হুগলি,উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের সর্বত্র এবং উত্তরবঙ্গের সমস্ত জেলায় প্রতিবাদ আন্দোলন কর্মসূচি পালন করে তৃণমূল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.