করোনায় বাংলাদেশে আরও ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০১
ঢাকা প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন দুই হাজার ৯৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৩২০১। এ নিয়ে মোট সনাক্ত দাঁড়াল ১,৬৫,৬১৮ জন।আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৪,২৪৫ টি, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,৫২৪ জন। নতুন ৩,৫২৪ জন নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন-৭৪,১৪৯ জন।স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
বুলেটিনে তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি প্রতিপালনের আহ্বান জানান। গত ডিসেম্বরে চিনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ১৫ লাখ ৬৪ হাজারের বেশি।
মৃতের সংখ্যা পাঁচ লাখ ৩৭ হাজার প্রায়। তবে সাড়ে ৬৫ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

Post a Comment