খুলে গেল মায়াপুর ইসকন মন্দির এবং নবদ্বীপের মা পোড়ামার মন্দির
রবিবার গুরুপূর্ণিমার দিন থেকে দর্শনার্থীদের জন্য খুলে গেল নদিয়ার মায়াপুর ইসকন মন্দির। ৬ ফুট দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ে এবং স্যানিটাইজ করার পরে মন্দির প্রাঙ্গণে ঢুকতে হবে পূণ্যার্থীদের।
মূল প্রবেশদ্বারে প্রথমে দর্শনার্থীদের থার্মাল স্কিনিং করা হবে। তারপর স্যানিটাইজার দেয়া হবে। তারপরে মূল মন্দিরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। সকাল ৯ টা থেকে দুপুর১ টা এবং বিকেল৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।
অন্যদিকে প্রায় সাড়ে তিনমাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল বৈষ্ণবতীর্থ নদিয়ার নবদ্বীপের প্রাচীনতম গ্রাম্যদেবী মা পোড়ামা,ভবতারিণীর এবং শিবমন্দির। সকাল থেকেই দূরত্ব বজায় রেখে ভক্তরা পুজো দিলেন মন্দিরে। এখানে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে।

Post a Comment