নদীতে জলে ডুবে মৃত্যু - The News Lion

নদীতে জলে ডুবে মৃত্যু





রবিবার দুপুরে নদীর চড় থেকে এক ব্যক্তি দেহ উদ্ধার করে পুলিশ।মৃত ব্যক্তির নাম অজয় বারিক ওরফে ব্লেডে(৪০)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার কচুখালি মনসামেলা চড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোসাবা অঞ্চলের কাটাখালি গ্রামের বাসিন্দা অজয় বারিক ওরফে ব্লেডে কুলির কাজ করে কোন মতে সংসার চালাতো।






তবে সে প্রায় দিন নেশাভান করত।গত ৪ জুলাই সকাল ১০ টায় মদ্যপ অবস্থায় অজয় বারিক হঠাৎই দুর্গা দুয়ানি নদীতে ঝাঁপ মেরে সাঁতার কেটে ওপারে পার হওয়ার চেষ্টা করে।সেই সময় জোয়ারে জলের টানে নদীতে তলিয়ে যায় সে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এসে লঞ্চে করে জল পথে তল্লাশি শুরু করে।






পরের দিন দুপুরে কচুখালি মনসামেলা চড়ে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন।তারা থানায় খবর দেয়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.