সুশান্ত স্মরণে গান গাইলেন বাংলাদেশি শিল্পী ইমরান (ভিডিও)
ঢাকা প্রতিনিধি: কয়েকদিন আগেই প্রয়াত হয়েছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার চলে যাওয়াকে কেউই মেনে নিতে পারেননি। তার অকাল প্রয়াণের শোক বাংলাদেশের ভক্তদের মাঝেও ছড়িয়ে পড়ে। এবার প্রিয় অভিনেতাকে স্মরণ করে গাইলেন বাংলাদেশের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল।সুশান্ত অভিনীত ‘ছিছোরে’ সিনেমার ‘খৈরিয়াত’ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান।
গত ৩ জুলাই গানটি এ শিল্পী তার নিজের ফেসবুক পেজ ও ইউটিউবে মুক্তি দিয়েছেন।এরই মধ্যে বাংলাদেশি শিল্পী ইমরানের গাওয়া গানটি বেশ সাড়া ফেলেছে সোস্যাল মিডিয়ায়। ইমরান ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাই গানটি নিজের ফেসবুকে শেয়ার করছেন।
এ পর্যন্ত গানটি প্রায় চার লাখবার দেখা হয়েছে। ‘খৈরিয়াত’ গানটির মূল শিল্পী অরিজিৎ সিং। গানটির কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন প্রীতম।টিভি ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান সুশান্ত। বড় পর্দাতেও সফল হয়েছেন।
২০১২ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় তার অভিষেক হয়। এরপর ‘পিকে’, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কেদারনাথ’, ‘ছিছোরে’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ড্রাইভ’। নেটফ্লিক্সে মুক্তি পায় এটি। ‘দিল বেচারা’ সিনেমার শুটিং করছিলেন তিনি।
দেখুন ভিডিও

Post a Comment