ওড়িশার বালেশ্বরে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ উদ্ধার (দেখুন ভিডিওতে) - The News Lion

ওড়িশার বালেশ্বরে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ উদ্ধার (দেখুন ভিডিওতে)







ওড়িশার বালেশ্বর জেলা থেকে একটি বিরল কচ্ছপ উদ্ধার করেছে বন অধিদপ্তর। রোববার ওই জেলার সোরো ব্লকের সুজনপুর গ্রামের একটি কৃষি জমি থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।বন অধিপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া কচ্ছপটি ভারতে বিরল। এর আগে তারা কখনো এমন কচ্ছপ দেখেননি।






জানা গিয়েছে, রোববার সকালে ক্ষেতে চাষ করছিলেন সুজনপুর গ্রামের বাসিন্দা বাসুদেব মহাপাত্র নামে এক ব্যক্তি। প্রথমে হলুদ রঙের ওই বিরল কচ্ছপটিকে দেখতে পান তিনি। তারপর সেটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন তিনি।এদিকে কচ্ছপটিকে দেখার জন্য তার বাড়িতে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে বাড়িতে ভিড় জমে যায়।







পরে বন অধিপপ্তরে খবর দেন বাসুদেব। খবর পেয়ে ওই ব্যক্তির বাড়ি থেকে বন বিভাগের কর্মীরা কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান।সাম্প্রতি ওড়িশায় কচ্ছপ চোরাচালানের ঘটনা বেড়েছে। গত মাসেই নবরঙপুর জেলার মৈদলপুর এলাকা থেকে ৯৫টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছিল বন বিভাগ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.