নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে ঢুকে পড়লো ট্রাক, প্রাণ গেলো ৩ জনের - The News Lion

নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে ঢুকে পড়লো ট্রাক, প্রাণ গেলো ৩ জনের




ঢাকা প্রতিনিধি : নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে ঢুকে পড়া একটি ট্রাকের চাপায় তিন জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই জনের এবং হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়েছে।এছাড়া দুর্ঘটনায় আরও চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।






আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের পাশে তাড়াশ উপজেলার খালকুলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।






এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, নিহতরা হলেন জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকার মানিক মিয়া (২৫), তাড়াশ উপজেলার খালকুলা গ্রামের মাছ বিক্রেতা ময়নাল হোসেন (৩২) ও উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন।






এসআই বলেন, ঢাকা থেকে নাটোরগামী ১৬ চাকার রডবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খালকুলা বাজারে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে দুইজন ঘটনাস্থলেই মারা যান।






এসআই রফিকুল ইসলাম জানান, এ ঘটনা দুইজন আহত হলে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালককে ধরতে পারেনি। চালক পালিয়ে গেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.