করোনা সংক্রমনের জেরে রাজ্যে ব্যাংক পরিষেবায় চালু হচ্ছে নয়া নিয়ম, জেনে নিন
পশ্চিমবঙ্গে ব্যাংকের ক্ষেত্রে নয়া নিয়ম জারি হতে চলেছে। রাজ্যে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তা নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিক ব্যাংকে সংক্রমণ বাড়তে দেখা গিয়েছে গত কয়েকদিনে। একাধিক ব্যাংকের কর্মী-অফিসারেরা করোনা আক্রান্ত হয়েছেন। তাই এবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া হল।
এবার থেকে রাজ্যে সমস্ত ব্যাংক খোলা থাকবে সপ্তাহে পাঁচ দিন। শনি ও রবি দু’দিন ছুটি থাকবে। এছাড়া, ১০ টা থেকে ২ টো পর্যন্ত ব্যাংকের পরিষেবা পাবেন গ্রাহকেরা।

Post a Comment