সংযুক্ত মোহনবাগানের জার্সি,লোগো,নাম সহ একাধিক তথ্য জানুন - The News Lion

সংযুক্ত মোহনবাগানের জার্সি,লোগো,নাম সহ একাধিক তথ্য জানুন




সংযুক্ত হওয়ার পরে মোহনবাগান নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পাওয়া গেল সমস্ত প্রশ্নের উত্তর। আজ এটিকে ও মোহনবাগান কর্তাদের মধ্যে হয় প্রথম বোর্ড মিটিং। সেই মিটিংয়ের পরে প্রকাশ্যে এল এটিকে-মোহনবাগানের  নাম,জার্সি,লোগো সহ সব তথ্য।





উল্লেখ্য আগামী মরশুমে ‘এটিকে মোহনবাগান’ হিসেবে আইএসএল সহ সমস্ত টুর্নামেন্ট খেলবে দল। লোগোয় লেখা থাকবে এটিকে মোহনবাগান ফুটবল ক্লাব। লোগোর ছবিতে থাকবে পালতোলা নৌকোই। জার্সির রংও সবুজ-মেরুন থাকছে। এটিকে-মোহনবাগানের ডিরেক্টর সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্ত জানান, ক্লাবের ১৩১ বছরের ইতিহাস এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতেই জার্সির রঙে বদল আসছে না।






বৈঠকে উপস্থিত ছিলেন এটিকের সহ-কর্ণধার সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি বলেন, “ এটিকে-মোহনবাগান ব্র্যান্ড নামটা একত্রিতভাবে নতুন ইতিহাস গড়বে।" এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “ সবার আশীর্বাদ নিয়েই নতুন করে পথচলা শুরু করতে চাই। এই দলকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলাই আমার স্বপ্ন।”
বাংলায় বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি ও গড়ে তুলবে তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.