মাছ ধরা খাঁচায় বন্দি বিশাল আকৃতির কেউটে - The News Lion

মাছ ধরা খাঁচায় বন্দি বিশাল আকৃতির কেউটে




শুক্রবার সকালে জমির জলাশয়ে মাছ ধরার আটলে বন্দি হয়ে পড়ে এক বিশাল আকৃতির বিষধর কেউটে সাপ।ঘটনাটি ঘটে বাসন্তী থানার ৬ নম্বর সোনাখালি গ্রামে।






স্থানীয় সূত্রে জানা গিয়েছে ৬ নম্বর সোনাখালি গ্রামের এক বাসিন্দা মাছ ধরার জন্য জমির মাঠের জলাশয়ে আটল পাতে।আর সেই আটলের মধ্যে ঢুকে পড়ে একটি বিশাল আকৃতির কেউটে সাপ।এদিক আটল তুলতে এলে দেখতে পায় আটলে আটকে পড়েছে কেউটে সাপ।





আর এই দৃশ্য দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে।তবে বিশিষ্ট সমাজসেবক কিশোর দাস বিষয়টি দেখতে পেয়ে বন দফতরের খবর দেয়।খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে এসে কেউটে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।বন দফতর জানান একটি বিষধর কেউটে সাপ উদ্ধার করা হয়েছে।সাপটি কে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.