স্থগিত হল এশিয়া কাপ - The News Lion

স্থগিত হল এশিয়া কাপ





বাতিল হয়ে গেল এশিয়া কাপ ২০২০। ২০২১ সালের জুন পর্যন্ত পিছিয়ে গেল। উল্লেখ্য  সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন এবারের মতো এশিয়া কাপ বাতিল হয়ে যাচ্ছে। তীব্র প্রতিবাদ জানায়  পাকিস্তান বোর্ড ।





কিন্তু শেষ পর্যন্ত সৌরভের কথাই সত্যি প্রমাণিত হল। এশীয় ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ২০২০ এশিয়া কাপ হবে না। আগামী বছর জুন পর্যন্ত তা পিছিয়ে দেওয়া হচ্ছে। ফলে আইপিএল হওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হল। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজন করার কথা ভাবছে বোর্ড।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.