মার্কিন শিল্পপতিদের ভারতে বিনিয়োগের আহ্বান জানালেন মোদি - The News Lion

মার্কিন শিল্পপতিদের ভারতে বিনিয়োগের আহ্বান জানালেন মোদি






ভারত-মার্কিন বাণিজ্য কাউন্সিলের উদ্যোগে হওয়া ইন্ডিয়া-আইডিয়াজ সম্মেলনে আজ যোগ দিলেন মোদী।  ভার্চুয়াল ওই সম্মেলনে তিনি মার্কিন শিল্পপতিদের ভারতে বিনিয়োগের আহ্বান জানান।






মোদী বলেন, ভারতের ওপরে গোটা বিশ্বেরই আস্থা বাড়ছে। কারণ এখানে বিনিয়োগের সুযোগ রয়েছে, সরকারি নিয়ম কানুনের বাধা কম। তাই পরিকাঠামো, প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার মতো ক্ষেত্রে এখানে বিনিয়োগ করার প্রচুর সুযোগ রয়েছে। ভারতে বাণিজ্যে সুবিধার কথা স্বীকার করেছে বিশ্বব্যাঙ্কও।





উল্লেখ্য, গত অক্টোবর মাসে ইজ অব ডুইং বিজনেস-এ ভারত দুনিয়ার ১৯০টি দেশের মধ্যে ১৪ ধাপ এগিয়ে এসে ৬৩তম স্থান করে নিয়েছে।






 আজ ওই সম্মেলনের আগে মার্কিন বিদেশ সচিব বলেন, চিন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র-দুদেশের জন্যই বিপদের। ফলে করোনার প্রকোপ কমে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন চিন নির্ভরতা কমবে তেমনি ভারতেরও ওপরে নির্ভরতা বাড়বে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.