শোভন কি এবার সক্রিয় হবেন বিজেপিতে ! - The News Lion

শোভন কি এবার সক্রিয় হবেন বিজেপিতে !





বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে আলােচনা করতে দিল্লি যাচ্ছেন শােভন চট্টোপাধ্যায় । বৃহস্পতিবার তিনি দিল্লি যাচ্ছেন। সঙ্গে যাচ্ছেন তার বান্ধবী  বৈশাখী বন্দ্যোপাধ্যায়।  কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে দিল্লিতে বিজেপিতে যােগদান করেছিলেন শােভন চট্টোপাধ্যায়। তারপর  পরিস্কার হয়েগিয়েছিল , রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘােষ শােভন চট্টোপাধ্যায়কে খুব একটা আমল দেবে না। আর তাতেই অভিমান হয় প্রাক্তন তৃণমূল নেতার।






এরপর নিজেই রাজ্য বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে আর দলের কর্মসূচিতে যােগদান করেননি। এর মধ্যে অবশ্য শােভন চ্যাটার্জি গত ভাইফোঁটায় উপস্থিত হন মুখ্যমন্ত্রীর কালিঘাটের বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ফোঁটা নেন প্রাক্তন মেয়র । তারপরেই জল্পনা শুরু হয় তৃণমূলে ফিরছেন শােভন চ্যাটার্জি। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে শােভন চ্যাটার্জি ২০১৯ এর লােকসভা ভােটে ছিলেন নিষ্ক্রিয় ।




এরপর তৃণমূল এবং বিজেপি শােভন চ্যাটার্জিকে নিয়ে কথা বন্ধ করে দেয় । সবাই বলতে থাকেন রাজনৈতিক সন্ন্যাস নিয়েছেন শােভন চ্যাটার্জি । তবে এবার নিজেই রাজনৈতিক সন্ন্যাস কাটিয়ে ২০২১ এ ফেরার বার্তা দিলেন তিনি ।




আগামীকাল বিজেপির রাজ্য , জেলা নেতারা দিল্লি যাচ্ছেন। একই দিনে জেপি নাডডার সঙ্গে আলােচনা করতে দিল্লি যাচ্ছে শােভন চট্টোপাধ্যায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.