করোনা রোগীকে জুতোপেটা - The News Lion

করোনা রোগীকে জুতোপেটা



করোনা রোগীকে জুতোপেটা। ঘটনাটি খাস কলকাতাতেই! বুধবার পাটুলি থানা কেন্দুয়া এলাকার এক  ফ্লাটের ছাদে জামাকাপড় মেলায় করোনা আক্রান্ত রোগীকে জুতোপেটা করলেন  প্রতিবেশী যুবক।  এমনকী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও হেনস্তা করার অভিযোগ উঠেছে।  বছর পাঁচেক আগে ফ্ল্যাটটি কেনেন ওই দম্পতি। আক্রান্ত ব্যক্তি মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ।



তার স্ত্রীর অভিযোগ, ফ্ল্যাট কেনার পর থেকেই প্রতিবেশী অশোক ঘোষ এবং তার ছেলে অনির্বাণ বিভিন্ন বিষয়ে আমাদের ওপর অত্যাচার চালাতে শুরু করে। নানারকম ভাবে আমাদের হেনস্তা করা হয়। তারই মধ্যে আমার স্বামী করোনা আক্রান্ত হয়ে পড়েন তখন থেকেই আমরা সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছি। বুধবার দুপুরে আমার স্বামী ছাদে জামাকাপড় মেলতে গেলে অনির্বাণ প্রথমে আমার স্বামীকে ধাক্কা দেয় এরপর স্বামীকে জুতোপেটা করে।




এই নিয়ে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।  যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন অনির্বাণ। তার বক্তব্য, করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি কোন নিয়ম নীতি না মেনে বিল্ডিং এর সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। যখন তখন বাইরে বেরিয়ে পড়ছেন মাস্ক ছাড়া। তার এই গতিবিধিতে আমরা বিল্ডিং এর সকলেই খুব আতঙ্কিত। তাই এর প্রতিবাদ করেছিলাম। তবে জুতাপেটার কোন ঘটনাই ঘটেনি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।




এই ঘটনায় রীতিমতো বিস্মিত চিকিৎসকেরা। চিকিৎসকদের মত অনুযায়ী ,এইভাবে যদি করোনা আক্রান্ত রোগীদের শারীরিক লাঞ্ছনা এবং হেনস্তা করা হয়, তাহলে বেশিরভাগ মানুষ তাদের চিকিৎসা করাতে কুণ্ঠাবোধ করবেন এবং ভয় করবেন। যার পরিণাম হবে একশোর মধ্যে ৯০ শতাংশের বেশি করোনা সংক্রমণ।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.