বাংলাদেশে একদিনে আরও ৪৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৮৯
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশে একদিনে করোনাভাইরাসে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ১৯৭ জনে।এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৮৯ জন।
এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭২ হাজার ১৩৪ জনে।আজ বুধবার দুপুরে ঢাকার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৫ হাজার ৬৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ৮৯ হাজার ১৫২টি।’

Post a Comment