ধোনির জন্য ব্রাভোর 'হেলিকপ্টার' গান
তার ক্রিকেটীয় সত্ত্বার পাশাপাশি তার গান ও প্রবল জনপ্রিয়। তিনি ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্রাভো।প্রিয় অধিনায়ককে জন্মদিনে বিশেষ উপহার দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন অনেকদিন আগেই। প্রকাশ করেছিলেন তার শ্রদ্ধার্ঘ্যের টিজার ও। অবশেষে সেই দিন স্পেশাল দিনে ভিন দেশে বসেই সেই স্পেশ্যাল গিফ্ট মহেন্দ্র সিং ধোনিকে দিলেন ডোয়েন ব্রাভো।
মুক্তি পেল তার গাওয়া ‘হেলিকপ্টার ৭’ গানটি।ইউটিউবে মুক্তি পায় ব্রাভোর ‘এমএস ধোনি, নম্বর সেভেন’। ইতিমধ্যেই তা ভাইরাল।
টিকিট কালেক্টর থেকে অধিনায়ক হিসেবে সাফল্য, বাইকের প্রতি ভালবাসা, আদর্শ পিতা- চেন্নাই সুপার কিংস সহ সব দিকের উল্লেখ করা হয়েছে ব্রাভোর গানে। ভিডিওতে নিজে ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটটিও মেরেছেন ব্রাভো । করেছেন হেলিকপ্টার নাচ ও।

Post a Comment