নিমতা থানা এলাকা থেকে উদ্ধার হল ৯টি তাজা কৌটো বোমা
নিমতা থানা এলাকা থেকে উদ্ধার হল ৯টি তাজা কৌটো বোমা। শুক্রবার দুপুর বেলায় সেগুলি নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড।
নিমতা থানা সূত্রে জানা গিয়েছে বালির মাঠ এলাকায় বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। দুষ্কৃতীমূলক কাজ কর্মের উদ্দেশ্যেই এই বোমা-গুলি জোগাড় করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে নিমতা থানার পুলিশ। এর মধ্যে কোন রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে

Post a Comment