বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু বাবা ও ছেলের - The News Lion

বাজ পড়ে মর্মান্তিক মৃত্যু বাবা ও ছেলের





বাজ পড়ে একই সঙ্গে মৃত্যু হল বাবা ও ছেলের।  আজ বিকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার তুলদেড়িয়া গ্রামে।  পুলিশ জানিয়েছে মৃত দের নাম সাগর ঘোষ (৬০)ও দুলাল ঘোষ (৩৫)।  স্থানীয় সূত্রে জানা গেছে আজ বিকালে মাঠে ধান রোপণের কাজ করছিলেন বাবা সাগর ঘোষ ও ছেলে দুলাল ঘোষ ।






 আচমকাই বৃষ্টি শুরু হওয়ায় জমির আলে থাকা একটি খেজুর গাছের নিচে আশ্রয় নেন দুজনে।  আচমকাই বজ্রপাত হয় ওই খেজুরগাছে।  ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুজন।






স্থানীয়রা দুজনকে উদ্ধার করে তালডাংরা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।  একইসঙ্গে বাবা ও ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে স্বাভাবিক ভাবেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। তালডাংরা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.