করোনার মাঝে কি ভাবে চলছে শুটিং জানালেন রেজওয়ান
প্রায় আড়াই মাস জুন মাসের শুরুতে অবশেষে আবার শুরু হয় শ্যুটিং। শ্যুটিং-এর জন্য তৈরি হয় নতুন স্বাস্থ্যবিধি। কিন্তু তা সত্ত্বেও করোনা ঘিরে আতঙ্ক মানুষের কমেনি। যদিও থেমে নেই স্টুডিও পাড়া। প্রত্যেকদিন স্বাস্থ্যবিধি মেনেই চলছে শ্যুটিং। আর তাই ধারাবাহিকগুলির নতুন এপিসোড দেখতে পাচ্ছেন টেলিপ্রেমীরা।
‘সাঁঝের বাতি’ ধারাবাহিক খ্যাত অভিনেতা রেজওয়ান রব্বানি শেখ জানালেন কতটা সতর্কতা বজায় রেখে শ্যুটিং চলছে। রেজওয়ান বলছেন, “ফ্লোরে ঢোকার আগে রোজই শারীরিক তাপমাত্রা মাপা হচ্ছে। হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। মেক আপ রুম স্যানিটাইজ করা হচ্ছে। ফ্লোরে কেউ কোথাও সেভাবে একজোট হয়ে থাকছেন না। সামাজিক দূরত্বের দিকে খেয়াল রাখা হচ্ছে। চিত্রনাট্য এমন ভাবে তৈরি করা হচ্ছে, যাতে কম সংখ্যক লোক একটি দৃশ্যে থাকতে পারে।
৬ জনের বেশি যেন না থাকে সেই দিকে খেয়াল রাখছেন পরিচালক। প্রায়ই গোটা ফ্লোর স্যানিটাইজ করা হচ্ছে। এটা আমাদের কাছে নতুন একটা চ্যালেঞ্জ।” করোনার সঙ্গে লড়ার একমাত্র হাতিয়ার হল শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা। শরীরে যত ইমিউনিটি থাকবে, ততই এই ভাইরাসের থেকে দূরে থাকা যাবে। চিকিৎসকরা তাই প্রতিনিয়ত ইমিউনিটি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন। সেই মতোই রেজওয়ানও নিজের ইমিউনিটি সম্পর্কে সচেতন থাকছেন। তিনি বলছেন, “বাড়িতে থাকি বা বাইরে, ইমিউনিটিটা ঠিক রাখতে হবে।
Post a Comment