কিছু প্রাকৃতিক প্রতিকার যা ৫ দিনেই মুখের আলসার কমাতে পারে!
মুখের ঘা খুবই ব্যাথা ও অস্বস্তির সৃষ্টি করে। মুখের ভেতরে কোমল টিস্যুর কোন অংশ যদি ছিঁড়ে যায় বা কোন কারণবশত ক্ষয়প্রাপ্ত হয়ে সেই অংশে ক্ষতের সৃষ্টি করে, তখনই মুখে ঘা বা আলসার হয়ে থাকে। মুখের আলসারারের মূখ্য কয়েকটি কারণের মধ্যে, নিজের দাঁতের দ্বারাই আঘাত লেগে যাওয়া, নির্দিষ্ট কোন শক্তিশালী ওষুধের সেবন, নির্দিষ্ট রোগ, অস্বাস্থ্যকর খাবার খাওয়া ইত্যাদি রয়েছে। তবে কিছু প্রাকৃতিক প্রতিকার আছে যা ৫ দিনেই মুখের আলসার কমাতে পারে!
উপকরণঃ
নারকেলের দুধ- ২ টেবিল চামচ
বেকিং সোডা- ২ চা চামচ
প্রস্তুত করার প্রণালিঃ
এই প্রাকৃতিক প্রতিকারটি মুখের ঘা-এর ক্ষেত্রে খুবই কার্যকর বলে প্রমানিত হয়েছে এবং স্বাস্থ্যকর খাবারের সাথে মাত্র ৫ দিনেই এর ফল দেখাতে পারে। এইসময়ে ভাজা এবং মশলাদার খাবারের থেকে দুরে থাকতে হবে। নারকেল দুধ এবং বেকিং সোডার সমন্বয়, একটি চমৎকার প্রদাহদূরকারী বৈশিষ্ট্য নিয়ে আসে যা আপনার মুখে, আলসার দ্বারা সৃষ্ট প্রদাহ এবং বেদনা কমাতে পারে। উপরন্তু, এই ঘরোয়া প্রতিকারটি আপনার মুখের জীবানু ও ব্যকটিরিয়াগুলিকে মেরে ফেলে।
ব্যবহার করার পদ্ধতিঃ
উপাদানগুলি একটি বাটিতে নিন।
এবার একটি মিশ্রণ তৈরি করার জন্য ভালবভাবে মেশান।
যে অঞ্চলে সমস্যা হচ্ছে, সেখানে হাল্কা হাতে মিশ্রণটি লাগান।
প্রায় ১৫ মিনিটের জন্য এইভাবেই রাখুন।
এরপরে গরম জল ও একটি অ্যান্টি-সেপ্টিক মাউথওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
প্রতিদিনে দুইবার করে এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করুন।
Post a Comment