করোনা সংক্রমণে রাশিয়াকে টপকে যেতে চলেছে ভারত - The News Lion

করোনা সংক্রমণে রাশিয়াকে টপকে যেতে চলেছে ভারত







ভারতে  লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।বুধবার রাতের পরিসংখ্যান অনুযায়ি ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৩২ জন। যা রাশিয়ার থেকে মাত্র ৫০ হাজার পিছনে। করোনা সংক্রমণে আমেরিকা এবং ব্রাজিলের পরেই তৃতীয় স্থানে নাম রয়েছে রাশিয়ার। এবার সেই রাশিয়াকেই টপকে যেতে চলেছে ভারত।







ভারতে করোনায় মোট যতো মানুষ আক্রান্ত হয়েছেন তার মধ্যে ৯০ শতাংশের সংক্রমণ ঘটেছে মহারাষ্ট্র, তামিলনাটু, দিল্লি, গুজরাত, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা এবং কর্নাটক রাজ্য থেকে।







ভারতে করোনা সংক্রমণ ঠেকাতে গত মার্চ মাসে দেশজুড়ে জারি করা হয়েছিলো লকডাউন। এরপর জুনের শুরুতে লকডাউন শিথিল করতেই বাড়তে শুরু করে সংক্রমণ। এদিকে গত সোমবার ভারতে আনলক ২ ঘোষনা করে কেন্দ্রীয় সরকার। তবে আনলক ২ তে লকডাউনের আওতায় রাখা হয়েছে কনটেইনমেন্ট জোনগুলিকে।







পাশাপাশি ভারতে এখনও বন্ধ রাখা হয়েছে লোকাল ট্রেন চলাচল। বন্ধ রয়েছে মেট্রো এবং আন্তর্জাতিক বিমান চলাচল। বন্ধ রয়েছে স্কুল এবং কলেজও। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.