ভারত-চিন সংঘর্ষে চিনের কমিউনিস্ট পার্টির আসল রূপ প্রকাশ পাচ্ছে , ট্রাম্প - The News Lion

ভারত-চিন সংঘর্ষে চিনের কমিউনিস্ট পার্টির আসল রূপ প্রকাশ পাচ্ছে , ট্রাম্প




 চিনের সঙ্গে ভারতের সংঘর্ষে চিনের কমিউনিস্ট পার্টির আসল রূপ প্রকাশ্যে আসছেন বলে উল্লেখ করলেন ট্রাম্প।  বুধবার মার্কিন প্রেস সেক্রেটারি বক্তব্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চিন যেভাবে বিশ্ব জুড়ে আগ্রাসন চালাচ্ছে, ভারতের সঙ্গে সংঘাত তারই একটা অংশ। এতে আসলে চিনের কমিউনিস্ট পার্টির আসল রূপ বেরিয়ে পড়ছে।




 প্রথমে মধ্যস্থতার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে এক নির্বাচনী জনসভা শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “পরিস্থিতি গম্ভীর। আমরা ভারতের সঙ্গে কথা বলছি, চিনের সঙ্গে কথা বলছি। ওদের মধ্যে বড় সমস্যা দেখা গিয়েছে।” 




 তিনি আরও বলেন, “ওরা সংঘাতে জড়িয়েছে, আমরা দেখবো কী ঘটে। আমরা চেষ্টা করবো আর ওদের সাহায্য করবো।”    সূত্রের খবর, গত কয়েকদিন ধরে ট্রাম্প প্রশাসন এই ঘটনায় চিনের আগ্রাসনের বিরোধিতা করেছে। ভারতের পাশে দাঁড়িয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.