ফুটবল মাঠে বাজ পড়ে মৃত ২, আহত ১২
ফুটবল মাঠে বাজ পড়ে মৃত্যু হল ২ জনের। ঘটনায় আহত আরও ১২ জন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে পুরুলিয়ার বাগমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের সিমুলবেরা গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম মেহন্ত টুডু ( ২৮) ও লঙ্কেশ্বর টুডু(২০)। মেহন্ত সিভিক ভলেন্টিয়ার। সে বাঘমুন্ডি থানায় কর্মরত ছিলো। দুই জনেরই বাড়ি বাঘমুন্ডি থানার অযোধ্যা পাহাড়ের শিমুলবেড়া গ্রামে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, এদিন গ্রামের অদূরে মাঠে ফুটবল খেলা চলছিলো। এদিন বিকেলে বৃষ্টি শুরু হয়। সেই সময় মাঠের পাশে থাকা একটি তাঁবুতে আশ্রয় নেয় কয়েকজন। কয়েক মিনিটের মধ্যে তাঁবুতে বাজ পড়ে।
ঘটনাস্থলেই ১৪ জন যুবক লুটিয়ে পড়ে। তাদের উদ্ধার করে বাগমুন্ডি থানার পাথরডি-ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে মেহন্ত টুডু ও লঙ্কেশ্বর টুডুকে মৃত বলে ঘোষণা করা হয়।

Post a Comment