তারাপীঠের ইতিহাস প্রথমবার স্থগিত কৌশিকী অমাবস্যায় ভক্ত সমাগম - The News Lion

তারাপীঠের ইতিহাস প্রথমবার স্থগিত কৌশিকী অমাবস্যায় ভক্ত সমাগম







করোনা আবহে তারাপীঠ মন্দিরের ইতিহাসে প্রথমবার স্থগিত রাখা হলো কৌশিকী অমাবস্যায়  ভক্তদের সমাগম। আগামী ১২  আগস্ট থেকে ২০  আগস্ট পর্যন্ত তারাপীঠ মন্দির পুনরায় বন্ধ রাখা হচ্ছে। তবে সেবাইতরা মায়ের নিত্য সেবার মধ্য দিয়ে কৌশিকী অমাবস্যার পূজা পালন করবে।







তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের সভাপতি তথা রাজ্যের কৃষি মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায় সোমবার প্রশাসনিক বৈঠক শেষে জানান, করোনা পরিস্থিতির  জেরে কৌশিকী অমাবস্যার দিন ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো।







মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, কৌশিকী অমাবস্যার পুজো ভক্তরা দিতে পারবেন না সে কারণে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে ভক্তদের জীবন সুরক্ষিত রাখার জন্যই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.