ভাগ্নিকে ধর্ষণ, গ্রেফতার মামা ও দিদিমা - The News Lion

ভাগ্নিকে ধর্ষণ, গ্রেফতার মামা ও দিদিমা





নিজের নাবালিকা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করল মামাকে। পাশাপাশি ধর্ষণে সহায়তা করার অভিযোগে ওই যুবকের মা অর্থাৎ নাবালিকার দিদিমাকেও গ্রেফতার করল বাগনান থানার পুলিশ।





সোমবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয় মহিলার নাবালিকার প্রতিবেশী এক আত্মিয়ের অভিযোগের ভিত্তিতে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রমেশ মালিক ঝুনু মালিক আগামীকাল তাদের উলুবেড়িয়া আদালতে তোলা হবে। ঘটনাটি বাগনানের বাঙালপুর গ্রামের পাল পাড়ার।






পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে খুব ছোট বেলায় ওই নাবালিকার বাবা মারা যান। আবার তার মা ও নিখোঁজ হয়ে যান। সেই থেকে নাবালিকা নিজের দিদিমা ও মামার কাছে থাকতে শুরু করে।





স্থানীয় সুত্রে  অভিযোগ নাবালিকার মামা প্রায়ই তাকে নির্যাতন ও ধর্ষণ করতো। তাতে পূর্ণ সহযোগিতা ছিল রমেশের মা অনুর।






এমনকি ধর্ষণের বিষয়টি কাউকে জানাতে বারণও করে দেয় দিদিমা রাতে ছেলের কুকীর্তি কেউ না জানতে পারে সেজন্য নাবালিকার লেখাপড়া বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।





 এরপর সম্প্রতি ওই নাবালিকা তার এই অসহায় তার কথা প্রতিবেশী কে জানায় সেখানে থেকে খবর আছে স্থানীয় পঞ্চায়েত সদস্যর কাছে। আর তারপর আজ পুলিশে অভিযোগ করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.