করোনা মোকাবিলায় বাজারে এলো হিরের মাস্ক - The News Lion

করোনা মোকাবিলায় বাজারে এলো হিরের মাস্ক




করোনার সঙ্গে লড়াইতে  এখন মাস্ক আর স্যানিটাইসার জরুরি হয়ে উঠেছে। গোটা দেশেই বিভিন্ন ধরনেন নানা  রকমারি মাস্ক বিক্রি হচ্ছে। এই সুযোগে হীরের মাস্ক তৈরি করে ফেলেছেন সুরাতের এক গয়না ব্যবসায়ী। যার দাম শুরু দেড় লাখ টাকা থেকে। ৪ লাখ টাকা পর্যন্ত দামি মাস্ক পাওয়া যাবে  বলে জানিয়েছেন তিনি।






দীপক  চোকসি নামে সেই সুরাতের এক গয়না ব্যবসায়ী তৈরি করেছেন এই হিরের মাস্ক। ইতিমধ্যেই দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মাস্কগুলি। বিশেষ করে বিয়ের বর-কনেদের জন্য এই মাস্ক তৈরি করে দিচ্ছেন তিনি।

তার অর্ডারও আসতে শুরু করেছে।






 সোনার সুতো দিয়ে দামি কাপড়ের উপর বসানো হচ্ছে হীরে। আমেরিকার ডায়মন্ডের সঙ্গে বাহারি ডিজাইনে পাওয়া যাচ্ছে সব মাস্ক।






কয়েকদিন আগে সোনার মাস্ক পরে ঘুরতে দেখা গিয়েছিল মধ্য প্রদেশের এক ব্যক্তিকে। পুরোাই ছিল সোনা দিয়ে তৈরি। শ্বাস যাতে নিতে পারেন সে জন্য সোনার মাস্কের গায়ে সূক্ষ্ম ছিদ্র রাখা হয়েছিল। তারপরেই এই হাল ফ্যাশনের হীরের মাস্ক বাজারে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.