মায়ের কবরে দাফন করা হলো অ্যাডভোকেট সাহারা খাতুনকে - The News Lion

মায়ের কবরে দাফন করা হলো অ্যাডভোকেট সাহারা খাতুনকে





ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে তার মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ঢাকার বনানী কবরস্থানে আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে তার দাফন প্রক্রিয়া শেষ করা হয়।






দাফনের আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষ থেকে তার সহকারী সামরিক সচিব কর্নেল রাজু আহমেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল নকীব আহমেদ, আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।






এর আগে আজ সকাল ১০টার দিকে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর তেজগাঁওয়ে বাইতুশ শরফ জামে মসজিদে তার প্রথম জানাজা হয়। এরপর বেলা ১১টার দিকে বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়।শুক্রবার দিনগত রাত দুইটার দিকে সাহারা খাতুনের মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।






গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২৬ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৭ বছর বয়সী এ রাজনীতিক।পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ৭৭ বছর বয়সী এই নারী রাজনৈতিক।






অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে ২ জুন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা তাকে। তারপর থেকেই অবস্থার অবনতি ঘটে তার। কয়েকদফা আইসিইউতে চিকিৎসা দেয়ার এক পর্যায়ে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.