তৃণমূল সরকার ক্রিমিনালদের সরকার ও কাপুরুষদের সরকার, বললেন দিলীপ ঘোষ - The News Lion

তৃণমূল সরকার ক্রিমিনালদের সরকার ও কাপুরুষদের সরকার, বললেন দিলীপ ঘোষ




উত্তর প্রদেশে বিকাশ দুবের এনকাউন্টারকে সমর্থন করেন  রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি  শনিবার সকালে  ইকোপার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে বলেন, , কীভাবে জঙ্গলরাজ সাফ করতে হয় তা দেখাচ্ছে উত্তর প্রদেশ। রাজ্যের তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে ক্রিমিনালদের সরকার ও কাপুরুষদের সরকার বলে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, এদের দম নেই কিছু করে দেখানোর।





দিলীপ ঘোষ বলেন, বিজেপি কীভাবে দুষ্কৃতীদের দমন করে, তা উত্তর প্রদেশ ও বিহারে প্রমাণিত। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তার ব্যতিক্রম হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, বিজেপি ক্ষমতায় এলে কী করতে পারে, তা দেখিয়েছে উত্তর প্রদেশ।





তিনি বলেন, যারা এখানে এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছে, তাদের কি আদৌ গুলি চালানোর ক্ষমতা আছে। তাঁর অভিযোগ এরা শুরু বিরোধীদের ওপর গুলি চালাতে পারে।





 দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যে পুরোপুরি গুণ্ডারাজ কায়েম হয়েছে। ল অ্যান্ড অর্ডার কাকে বলে সেটা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে দেখে আসুন বলেও মন্তব্য করেন তিনি।






তাঁর আরও মন্তব্য এদের কোমরের জোর নেই, এরাই আবার নাকি গুলি চালাবে। এদিন সকালে ইকোপার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে ছিলেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন কৃষ্ণনগরের প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.