মুহূর্তেই নদীতে ডুবে গেলো স্কুল
মুহূর্তেই নদীতে ডুবে গেলো স্কুলটি পদ্মার নিকটবর্তী হওয়ায় প্রতি বছরই বন্যার জলে ডুবে যেতো বিদ্যালয়সহ আশপাশের এলাকা। গত বছর পদ্মা নদী ভাঙতে ভাঙতে পেছন দিক দিয়ে বিদ্যালয়টির কাছাকাছি চলে আসে।এরপর গত বছরই ওই এলাকায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে।
চলতি বর্ষা মৌসুমেও ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং চলতে থাকে ওই এলাকায়। তবে জল বেড়ে যাওয়ায় প্রচণ্ড স্রোতে তেমন সুবিধা করতে পারছিল না কর্তৃপক্ষ।
এর ফলে বুধবার পদ্মা নদীর আগ্রাসী ভাঙনের কবলে পড়ে বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরাঞ্চলের বাতিঘরখ্যাত নূরুদ্দিন মাদবরেরকান্দি গ্রামের এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ তলা দৃষ্টি নন্দন ভবনটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই নদী গিলে খেলো।গেলো রাত থেকেই ভাঙন শুরু হয় শিবচরের বন্দরখোলা ইউনিয়নে। ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও একটি স্কুল কমিউনিটি ক্লিনিকসহ বহু স্থাপনা।

Post a Comment