আজকের রাশিফল
মেষ রাশি:
ব্যস্ততার ভেতর দিয়ে দিনটি আজ কেটে যেতে পারে। আজ কোনো ধরনের ছোটখাটো কারণে দাম্পত্য ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সূত্রপাত হতে পারে। নীতি নিয়ে বিবাদের আশঙ্কা। আজ কোনও শুভ যোগাযোগ আসতে পারে। অর্শ জাতীয় কোনও রোগ হতে পারে। মাথায় আঘাত লাগার আশঙ্কা। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসা ভাল চললেও সকাল থেকে শরীর ঠিক থাকবে না।
বৃষ রাশি:
প্রেমবিষয়ক কাজে আজ মনটা অস্থির হয়ে উঠতে পারে। ধর্মীয় কাজে ও দান খয়রাতে মনোযোগ দিন। ঠিকাদারি ব্যবসায় নতুন কোনো কাজের চুক্তি সম্পাদিত হতে পারে। দিনের শেষে বিশ্রাম নিলে মানসিক শান্তি পাবেন।
মিথুন রাশি:
কর্মস্থলে নিজ সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করুন এবং আর্থিক বিষয়ে কোনো সমঝোতা করবেন না। পুরনো পরিকল্পনা বা নির্মাণ কাজের আগে তা আবার যাচাই করে নেয়ার উদ্যোগ নিন। প্রদেয় ঋণ আদায়ের চেষ্টা সফল হতে পারে।
কর্কট রাশি:
কর্মস্থলে আপনার কাছে থাকা নথিপত্র সাবধানে রাখুন। পদস্থদের বিশ্বস্ত কেউ চুপিচুপি ক্ষতিকর কাজে লিপ্ত হতে পারে। বৈদেশিক ব্যবসায়িক আর্থিক লেনদেনের ব্যাপারে কোনো ধরনের দ্বিধা না করে সরাসরি সিদ্ধান্ত নিলে উপকৃত হবেন।
সিংহ রাশি:
আপনার কাজের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তা বা মালিকের কাছে অভিযোগ দাখিল হতে পারে। কর্মস্থলে অধীনস্থদের সম্পর্কে সাবধান থাকুন। কোনো বৈঠকে অংশ নেয়ার সময় অহেতুক কোনো যুক্তি না দেখানই ভালো হবে।
কন্যা রাশি:
যে কোনো কাজের পূর্বে আগের দিনের পরিকল্পনার দিকটি মাথায় রাখুন। কর্মস্থলের অস্থিরতা ও অনিশ্চয়তা অগ্রগতির ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে। প্রেম ও বিয়েবিষয়ক জটিলতা নিরসনে বন্ধুদের কেউ আসতে পারে।
তুলা রাশি:
কর্মস্থলে আপনার পদোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। কেনাকাটা ও আর্থিক ব্যয় সংক্রান্ত জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন। গবেষণামূলক কাজে সফলতা আসতে পারে। প্রেম ও রোমান্সে বন্ধুদের সহযোগিতা পাবেন।
বৃশ্চিক রাশি:
চাকরিজীবীদের কারও কারও ক্ষেত্রে বদলির যোগ রয়েছে। আস্থার সঙ্গে আপনার সব কাজ সম্পাদনের জন্য কারও সহযোগিতা নিতে পারেন। তবে আর্থিক বিষয়ে আগেই আলোচনা করে ঠিক করে নেবেন।
ধনু রাশি:
কারও কারও জন্য পুরস্কারপ্রাপ্তির সুযোগ সৃষ্টি হতে পারে। বিদেশে ব্যবসারত ব্যবসায়ীরা তাদের ব্যবসার ক্ষেত্র বাড়ানোর সুযোগ পাবেন। প্রেমে নতুন করে অশান্তি হতে পারে। আজ আপনার হাতে কিছু অপচয় হতে পারে। লেখকদের সঙ্গে ভাল কিছু ঘটতে পারে। নিজের জন্য খরচ বাড়বে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা। আজ সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা।
মকর রাশি:
ব্যবসায়ীদের জন্য দিনটি উল্লেখযোগ্য হয়ে উঠতে পারে। যোগাযোগ, জনসংযোগ ও প্রচারমূলক কাজে সাফল্য পাবেন। নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ না করাই উত্তম হবে। বন্ধুদের সঙ্গে আড্ডা না দিয়ে প্রিয়জনকে সময় দিন। যাত্রা শুভ।
কুম্ভ রাশি:
আজ সাংস্কৃতিক ক্ষেত্রের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। তাই অফিসে ডুব দিলে, মাটি হবে না আপনার দিন। বিয়ের ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে। নতুন প্রেমের ব্যাপারে একটু চাপ আসতে পারে। আপনার কোনও ব্যবহার আজ বাড়ির লোকের খারাপ লাগতে পারে। কাজের চাপ বাড়তে পারে। সাহিত্যচর্চা থেকে আনন্দ। ব্যবসায় ভাল সুযোগ মিলতে পারে।
মীন রাশি:
সরকারি কর্মচারীরা আজ কিছুটা জটিলতার মুখোমুখি হতে পারেন। প্রিয়জনের কেউ আজ আপনার বিরাগভাজন হতে পারে। পড়াশোনার ব্যাপারে চাপ বাড়তে পারে। শত্রুর ব্যাপারে একটু সাবধান থাকুন। বাজে সঙ্গের জন্য বিপদ হতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে। স্ত্রীকে নিয়ে চাপ বাড়বে। ব্যবসা বা কাজের ক্ষেত্রে নতুন আলো দেখতে পাবেন।
Post a Comment