পাহাড়ে রবিবার থেকে সাত দিন সম্পূর্ণ লকডাউন - The News Lion

পাহাড়ে রবিবার থেকে সাত দিন সম্পূর্ণ লকডাউন





পাহাড়ের চার পুরসভা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং মিরিকে রবিবার থেকে সাত দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করলো জিটিএ। এই ৪ পুরসভা এলাকা ছাড়াও সুখিয়াপোখরি, তিনধরিয়া, শুকনা এবং বিজনবাড়িতেও সাত দিন সম্পূর্ণ লকডাউন থাকবে।





জিটিএ চেয়ারম্যান অনিত থাপা এ প্রসঙ্গে জানান, পাহাড়ে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি নতুন করে বেশ কিছু সংক্রমিতের খোঁজ মিলছে। এমন অনেকের সন্ধান পাওয়া গিয়েছে যাদের কোন ট্রাভেল হিস্ট্রি নেই‌ তারাও সংক্রমিত হয়েছে।





তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দার্জিলিং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পাহাড়ের চার পুর এলাকা এবং জিটিএ নিয়ন্ত্রাধীন আরো কয়েকটি এলাকাতে রবিবার থেকে কড়া লকডাউন করা হবে। সাত দিন কোনরকম দোকান,মার্কেট, রেস্তোরাঁ, হোটেল খোলা যাবে না। গণপরিবহন বন্ধ থাকবে।অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না। তবে অত্যাবশ্যকীয় পণ্য বা আপৎকালীন সমস্ত রকম পরিষেবা এর আওতার বাইরে থাকছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.