মহামেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস
জল্পনা,আশা আশঙ্কা সব ছিলই। আর তা অফিশিয়ালি বাস্তবিত ও হল। কলকাতার ফুটবল ময়দানে ইতিহাস গড়লেন প্রাক্তন ফুটবলার তথা তৃনমুল বিধায়ক দীপেন্দু বিশ্বাস। ১২৯ বছরের ইতিহাসে মহামেডান স্পোর্টিং ক্লাবে প্রথম কোনও ফুটবলার ফুটবল সচিবের দায়িত্ব পেলেন।
উল্লেখ্য বসিরহাট দক্ষিণের বিধায়ক আগামী মরশুমে ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর পদও সামলাবেন। মহম্মদ কামারুদ্দিনের জায়গায় নতুন সচিব হয়েছেন ওয়াসিম আকরাম। দীপেন্দু জানিয়েছেন আগামী ৫ বছরের মধ্যে মহামেডান স্পোর্টিং ক্লাবকে আইএসএল খেলানোই তাঁর লক্ষ্য।
আই লিগে যোগ্যতা অর্জন করানোও তার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আগের মরসুমে মোহনবাগানে খেলা পাপা বাবাকার দিওয়ারার সঙ্গে ও কথাবার্তা চলছে মহামেডানের। স্পনসরেরও খোঁজে রয়েছেন দীপেন্দু। ১২৯ বছরের ইতিহাসে প্রথমবার অ-মুসলিম ফুটবল সচিব পেল মহামেডান স্পোর্টিং ক্লাব।

Post a Comment