আমফানে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত মরিচঝাঁপি নেতা নারায়ণ চন্দ্র মন্ডল - The News Lion

আমফানে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত মরিচঝাঁপি নেতা নারায়ণ চন্দ্র মন্ডল

 আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণের আবেদনপত্র জমা দিয়েও কোনো সাড়া মেলেনি এখনো। আদৌ ক্ষতিপূরণের অনুদানের টাকা পাবে কিনা জানেন না ক্ষতিগ্রস্ত ব্যক্তি।





ঘটনাটি উত্তর ২৪ পরগনা দত্তপুকুর এর কদম্বাগাছি হেমন্ত বসুনগরের ১ নম্বর মাঠপাড়ার। সম্প্রতি আম্পান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় মরিচঝাঁপি উদ্বাস্তু নেতা নারায়ন চন্দ্র মণ্ডলের বসতবাড়ি। ঝড়ে উড়ে যায় ঘরের চাল। জানানো হয় কদম্বাগাছি গ্রাম পঞ্চায়েতকে।





 গ্রাম পঞ্চায়েত থেকে লোক এসে দেখে যান ক্ষতিগ্রস্ত বাড়ি বলে জানালেন নারায়ণ চন্দ্র মন্ডল। তারপরও কোন অনুদানের টাকা মেলেনি বলে জানান। সরকারি নির্দেশে পুনরায় ব্লক অফিসে আবেদনপত্র জমা দিতে বলেন যারা ক্ষতিগ্রস্ত অনুদানের টাকা থেকে বঞ্চিত হয়েছেন। সেই কথা মতন নারায়ণ মন্ডল তিনি আবেদনপত্র জমা দেন বারাসত ১ নম্বর ব্লক অফিসে।





অভিযোগ সেখানে নাকি একটা চেয়ারের উপরে ঝাপ করে জমা দিতে হয়। যে যার মতন জমা দিতে হয়েছে এই আবেদন পত্র। জমা দেওয়ার কোনো প্রমাণপত্র নেই কারোর কাছে।  আদৌ এই অনুদানের টাকা পাবে কিনা জানেন না নারায়ন বাবু। হতাশায় দিন গুনছেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.