চলতি বছর আইপিএল গোটা টুর্নামেন্ট হতে পারে মুম্বাইয়ে - The News Lion

চলতি বছর আইপিএল গোটা টুর্নামেন্ট হতে পারে মুম্বাইয়ে




এবছর অজিভূমে টি-২০ বিশ্বকাপ বাতিল হলে সেই উইন্ডোতে আইপিএল আয়োজন করতে পারে বিসিসিআই। তাও এখন পর্যন্ত এবছর আইপিএল হবে কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে। বিসিসিআইয়ের তরফে টুর্নামেন্ট আয়োজনের আশা এখন ও ছাড়া হচ্ছে না‌।





এবছর টুর্নামেন্ট হলে শুধুমাত্র মুম্বইতেই বসতে পারে আসর!সেক্ষেত্রে বাকি সাত দলের ঘরের মাঠ বলে আর আলাদা করে কিছু থাকবে না। গোটা টুর্নামেন্ট আয়োজিত হতে পারে আরব সাগরের তীরে। আইপিএলের এক শেয়ারহোল্ডারের তরফে এমন প্রস্তাবই দেওয়া হয়েছে।






এক্ষেত্রে লাভ একটি শহরেই আইপিএল হলে করোনা আবহে বারবার প্রতিটি দলকে একাধিক শহরে সফর করতে হবে না। ফলে সংক্রমণের হাত থেকে বাঁচা আরও সুবিধার হবে। মুম্বইয়ে থাকা ৬টি স্টেডিয়ামে ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচ আয়োজনেও সমস্যা হবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.